![]() |
|||
|---|---|---|---|
| প্রথম পাতা | কবিতা | ||
|
বেলাকোবা স্টেশনে তিস্তা-তোরষা ঘাই মেরে ঝুপ করে ---। জানলা দিয়ে মুখ বাড়াতেই চোখ চলে যায় প্ল্যাটফর্মের বাইরের ধূলো ওড়া শীতরাস্তায়। দেখি, সে। স্টেশন লাগোয়া সারি সারি গাছ জঙ্গল ভেদ করে কূয়োতলার পাশে। ধূপছায়া রঙ জামা গায়ে। নারকেল সারির মাঝে ছক্কা মারার কী নিপুণ প্রয়াস, আহা! ছেনি-বাটালির বলিহারি! এখনও ঘুমঘোরের প্রান্তিক সীমানায়। কালো সরু পা দুটি ঝুলে আছে কালো বিনুনির পাশে বেসমান প্রতিযোগিতায়। কাঁখের বঙ্কিম দুবর্লতা খুঁটে নিচ্ছে। নিতে হচ্ছেই। এখন-তখন, যখন-যেমন। এভাবেই তো। সন্ত্রাসকে বুড়ো আঙুল দেখিয়েই। হ্যাঁ, তোমাকেও। খড়ি ওঠা হাতে ধূপছায়া রঙ জামা গায়ে, সে। হাত বাড়িয়ে ওই আঙুলে আঙুল ছুঁইয়ে --- |
||
|
|
||