name
প্রথম পাতা কবিতা  


 

 

 

 

দিলীপ তলওয়ার

অনোদাত্ত

 

 

অন্যান্যদের কবিতা

অনিন্দিতা গুপ্ত রায়

অমিত গুপ্ত

অমিতাভ কাঞ্জিলাল

আর্যনীল মুখোপাধ্যায়

গৌতম বিশ্বাস

জয়শীলা গুহ

জাভেদ আকতার

দিলীপ তলয়ার

দেবাশীষ বাগচী

বিপ্লব সেনগুপ্ত

মৌসুমী মজুমদার

রিয়া ভট্টাচার্য্য

রোহন কুদ্দুস

শুভেন্দু পাল

সমর চক্রবর্তী

সাধন পাল

সুদীপ্ত দাস  

 

 

 

অনুভবে ডাকলে তোমার পাশেই গিয়ে দাঁড়াতাম,
অনু ভেবে ডাকলেও সম্পূর্ণ গিয়ে দাঁড়াতাম তোমার পাশেই
মেঘের মধ্যে জল হয়ে জলের মধ্যে হিম হয়ে –
তা না তুমি তো ডেকেছ দায়সারা, ডেকেছ বহিরঙ্গ মগ্নতায়, ডেকেছ পুলক বর্জিত মনে -
ডাক দিলে মুকুট পরা এবং চূড়ামণি ধুসরিত করার খেলা ছেড়ে যেতামই যেতাম,
এই নীল বাক্স এই বানিজ্য বিভুতি জড়ানো
দোকান ছেড়ে এমনকি জোড়াতালি দেওয়া
সাধের পীঠস্থান ত্যাগ করে সম্পূর্ণ আলাদা রকম হয়ে তোমার পাশে ভেসে উঠতাম
উজান ভাটি হয়ে ভাসিয়ে দিতাম আগুন অথবা মোম, রূপ ও বিরূপে দর্শন দিয়ে পাশে দাঁড়াতাম,
যদি ইঙ্গিতে তিথিহীন আকাশে জানাতে, সন্ধ্যাও জানাতে এক বিমুগ্ধ ঊষাকাল জানাতে –
সংজ্ঞায় ধ্যানে উন্মুখ হৃদিধামে অদৃশ্য যে ডাক তাই দিলে
এখানকার এই টাকা পয়সার ধ্যানজ্ঞান মাঝ রাতে ফেলে মাঝ সমুদ্রে ফেলে দিয়ে ঠিক তোমার পাশেই দাঁড়াতাম, পাখি যেভাবে দাঁড়ায় পাখিনীর পাশে,
ভবেশ পাগলা যেমন দাঁড়িয়েছে বাগান যুগের বুড়ি রাসমণির পাশে!