name
প্রথম পাতা কবিতা  

 

 

 

 

শুভেন্দু পাল

টান

 

 

অন্যান্যদের কবিতা

অনিন্দিতা গুপ্ত রায়

অমিত গুপ্ত

অমিতাভ কাঞ্জিলাল

আর্যনীল মুখোপাধ্যায়

গৌতম বিশ্বাস

জয়শীলা গুহ

জাভেদ আকতার

দিলীপ তলয়ার

দেবাশীষ বাগচী

বিপ্লব সেনগুপ্ত

মৌসুমী মজুমদার

রিয়া ভট্টাচার্য্য

রোহন কুদ্দুস

শুভেন্দু পাল

সমর চক্রবর্তী

সাধন পাল

সুদীপ্ত দাস  

 

 

 

বিপন্ন শীত হাত পেতেছে আমার ঘরে
পিছন থেকে লোভী হর্মোন আস্কারা দেয়
গন্ধপাগল ছন্নছাড়া ঘুরতে ফিরতে
হঠাৎ কখন পথ ভুলে যায় ঘুমের ভিতর 
জমাট করে সাজিয়ে বসা গভীর গোপন
শীতকে দেখেই লুকিয়ে ফেলে অস্ত্রখানি
অবাক তবু অবাক আমার প্রেতচ্ছায়া
যায় ভেসে যায় গেরস্থালী স্রোতের ভিতর 

এসব কথা তোমার আমার অনেক দিনের
মাঝের কদিন আলগোছে সব আড়াল করি
শীতের আঙুল আনছে টেনে ওলটপালট
গন্ধপাগল সঙ্গী ঢোকে ছায়ার ভিতর 

সত্যি বলো আমিও তেমন বন্ধু না কি
ধাক্কা মেরে এগিয়ে গেলো ছন্নছাড়া
আমিও কি এই শিকড় কেটে বেরিয়ে যাবো
শিকড় আরো শিকড় আরো মাটির ভিতর।